Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এখন সময়: রবিবার, ২৯ নভেম্বর , ২০২৬, ১০:৫৬:২৭ পিএম
চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাবেক প্যানেল মেয়র ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর নাজনীন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। এ সময় সাবেক সভাপতি রাশিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আহসান কবির, অভিভাবক আসিফ ইকবাল রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)