Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গুলশানে গ্রেফতার

এখন সময়: রবিবার, ২৯ নভেম্বর , ২০২৬, ১১:০৬:১৯ পিএম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গুলশানে গ্রেফতার

স্পন্দন ডেস্ক : রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২-এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি সূত্র জানায়, গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসায় আত্মগোপনে ছিলেন স্বপন ভট্টাচার্য। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)