Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডেঙ্গুতে দু’কন্যা সন্তানের জননীর মৃত্যু

এখন সময়: রবিবার, ২৯ নভেম্বর , ২০২৬, ০৭:৫৩:৫৭ পিএম
যশোরে ডেঙ্গুতে দু’কন্যা  সন্তানের জননীর মৃত্যু

জাকির হোসেন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাার গেছেন আজমেরিনা সাহানি মুক্তা (৪০) নামে দু’কন্যা সন্তানের জননী। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় হরিদাসকাটি ইউনিয়নের (১৮ পাকিয়া) গ্রামে মরহুমার দ্বিতীয় জানাজা শেষে পিতার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া জগোর মোড়ের মৃত প্রফেসর আশরাফ আলীর ছেলে মামুন হোসেনের স্ত্রী এবং মনিরামপুরের হরিদাসকাটি (১৮ পাকিয়া) গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বড় কন্যা। সূত্রমতে, তিনি জরায়ুতে টিউমার ও ডেঙ্গুতে আক্রান্ত হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে টিউমার অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার মৃত্যু ঘটে। এর আগে নওয়াপাড়া স্বরখোলা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দোয়া করেন হাফেজ নাঈম হোসেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)