Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

একটি চারা থেকে হারুনের দেড় বিঘা কেনু কমলা চাষে সাফল্য, থোকায় থোকায় হলুদের আবহ

এখন সময়: শনিবার, ২৮ নভেম্বর , ২০২৬, ১১:৪০:৩৩ পিএম
একটি চারা থেকে হারুনের দেড় বিঘা কেনু কমলা  চাষে সাফল্য, থোকায় থোকায় হলুদের আবহ

শাহীন আলম তুহিন, মাগুরা : মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানের কেনু জাতের কমলার চাষ। মাত্র একটি চারা গাছ থেকে ২৬০টি চারা নিয়ে দেড় বিঘা জমিতে কমলার বাগান করে সফল হয়েছেন মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রামনগর নতুন পাড়া গ্রামের হারুন অর রশিদ । তার বাগানের প্রতিটি গাছে এখন শোভা পাচ্ছে হলুদ হলুদ কমলা। সকালে সূর্য ওঠার সাথে সাথে সবুজ পাতার আড়ালে দোল খাচ্ছে এ কমলা। তার এই বাগান দেখতে ইতিমধ্যেই দূর দুরান্ত থেকে নানা ধরনের মানুষ ভিড় করছেন। পাকিস্তানি কেনু জাতের পাশাপাশি তিনি চাষ করছেন চায়না জাতের কমলা। সরজমিন শুক্রবার সকালে তার বাগানে গিয়ে দেখা যায় ৮ থেকে ১০ জন শ্রমিক কমলার চারা উৎপাদনে কাজ করছেন। এখন তার নার্সারিতে পাকিস্তানের এই জাতের কমলার চারা প্রায় ৩০ হাজারের বেশি। প্রতিটি চারা তিনি ২শ’ টাকা করে বিক্রি করছেন। উদ্যোক্তা চাষী হারুন অর রশিদ জানান, ২০২২ সালে ভারত থেকে একটি চারা সংগ্রহ করে তিনি নিজের নার্সারিতে নিয়ে আসেন। পরে একটি গাছ থেকে কলম দিয়ে তৈরি করেন ২০০শ অধিক চারাগাছ। এরপর দেড়বিঘা জমিতে রোপন করেন কমলার চারা। চারা রোপনের পরপরই সার ওষুধ ও গাছের পরিচর্যা বাড়ান। কমলা চাষে জৈব সারের পাশাপাশি ছত্রাক নাশক ও মাকড় নাশক সার বেশি ব্যবহার করতে হয় তাহলে গাছের ফলন ভালো হয়। দুই বছর পর ২০২৫ সালের নভেম্বর মাসে প্রতিটি গাছে কমলা আসতে শুরু করে। ধীরে ধীরে সবুজ কমলা হলুদ রং ধারণ করে। এরপর প্রতিটি কমলার গাছে অসাধারণভাবে ফলন আসে। প্রতিটি কমলা গাছে এই ফলন দেখতে দূর-দূরান্তে ভিড় করছে আমার বাগানে সাধারণ মানুষ। অল্প পরিশ্রমে আমি চলতি বছর এ বাগান থেকে ২ থেকে ৩ লক্ষ টাকা উপার্জন করবো বলে ভাবছি। তিনি আরো জানান,এ মৌসুমে আমার বাগানে ১০ জন শ্রমিক কাজ করছে। আমি কমলার চারা থেকে প্রায় ৩০ হাজার চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমি চাই আমার কমলার চাষ মাগুরা জেলায় ছড়িয়ে যাক। আমার দেখাদেখি অনেকেই নিজ এলাকাসহ এ চাষে আগ্রহী হচ্ছে। বর্তমানে আমার বাগান থেকে স্থানীয় বেপারীরা পাইকেরি ৪শ থেকে ৫শ টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছে । আগামী বছর মাগুরার বাজার ছাড়িয়া আমার এ কমলা পার্শ্ববর্তী জেলাগুলোতেও যাবে। ইতিমধ্যেই এ চাষ বাড়াতে আমি ১০ বিঘা জমি প্রস্তুত করতে সক্ষম হয়েছি। এ মৌসুমী আমি আরো দুই থেকে তিনটি কমলার বাগান করবো বলে ভাবছি। এ চাষে কৃষি বিভাগ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। সদরের কৃষি অফিসের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমি এ চাষে আরো সফল হবো বলে ভাবছি। পাকিস্তানী প্রতিটি কমলা ২শ থেকে ৩শ ৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি চায়না জাতের ছোট এ কমলা খেতে সুস্বাদু ও মিষ্টি। ১২ মাস ধরে এ কমলার চাষ করা যায়। তবে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত এ কমলার চারা রোপন করার উপযুক্ত সময়। মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, মাগুরার মাটি কমলা চাষের জন্য উপযোগী। হারন অর রশিদ পাকিস্তানি কেনু জাত ও চায়না জাতের কমলা চাষ করে এলাকায় আলোচিত হয়েছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি। হারুনুর রশিদ ছাড়াও এ কমলা চাষে মাগুরায় অনেকে আগ্রহী হচ্ছেন। আমরা চাই এ কমলা চাষ মাগুরায় বিস্তার লাভ করুক। আগামীতে কমলার এ চাষে জেলার কৃষকদের সার্বিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)