Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

এখন সময়: শনিবার, ২৮ নভেম্বর , ২০২৬, ১১:৪০:৩৪ পিএম
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এবারের ভোটে ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। প্রাথমিক ফলাফলে সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮, মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. ওজিহুর রহমান পেয়েছেন ১৩৪, কামরুন নাহার কণা ১৪৮ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট। সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও শামীম আহমেদ চৌধুরী ১৯০ ভোট পেয়েছেন। কার্যকরী সংসদ সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীদের এ বিজয়কে আইনজীবীদের মধ্যে তাদের সাংগঠনিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)