Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় হজ্ব ও ওমরা কাফেলা অফিস উদ্বোধন

এখন সময়: সোমবার, ১৬ নভেম্বর , ২০২৬, ০৮:৩৮:৪৮ পিএম
ফুলতলায় হজ্ব ও ওমরা  কাফেলা অফিস উদ্বোধন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার ফুলতলায় সাকিব এভিয়েশন নামে হজ্ব ও ওমরা কাফেলা অফিস রোববার সন্ধ্যায় হাজী মার্কেটের দোতলায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার জামায়াতের আমির মাওলানা কবিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন শাকিব এভিয়েশনের স্বত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান হাবিব। এভিয়েশন পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মাওলানা জুবায়ের হোসেন ফাহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ টি এম গাউসুল আজম হাদী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফুলতলা আহমাদীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন, অধ্যাপক মাওঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব নেতা রফিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী মোঃ আফজাল হোসেন, ফারুক হোসেন, বোরহান আল হুসাইন প্রমুখ। পরে মোনাজাত ও দোয়ার মাধ্যমে কাফেলার শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)