Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের গণ্ডি পেরিয়ে জাতীয় পরিসরে ডা. মামুন

এখন সময়: রবিবার, ২৯ নভেম্বর , ২০২৬, ০৭:৫৩:৫৯ পিএম
যশোরের গণ্ডি পেরিয়ে জাতীয়  পরিসরে ডা. মামুন

বিল্লাল হোসেন : যশোরের সন্তান ডা. আবদুল্লাহ আল মামুন দন্ত চিকিৎসা, শিক্ষকতা ও পেশাজীবী সংগঠনে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসাসেবা এবং একাধিক জাতীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। কর্মজীবনের প্রয়োজনে ঢাকায় অবস্থান করলেও পেশাগতভাবে সম্পৃক্ত রয়েছেন নিজ জেলা যশোরের সঙ্গেও। ডা. আবদুল্লাহ আল মামুন ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জনের মাধ্যমে দন্ত চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা শুরু করেন। পরে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দেন। পাশাপাশি বিএমইউ ও এসইউবি থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের শিশু, প্রতিরোধমূলক ও কমিউনিটি দন্তচিকিৎসা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি যশোরের ডেন্টিস্ট পয়েন্টের প্রধান পরামর্শক ও চেয়ারম্যান এবং ঢাকার ডেন্টিস্ট পয়েন্ট-২-এর পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন। চিকিৎসা ও শিক্ষকতার বাইরেও পেশাজীবী সংগঠনে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবস্থান। তিনি ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক এবং ড্যাব ডেন্টাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ডেন্টাল পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ডা. আবদুল্লাহ আল মামুন। ঢাকা ডেন্টাল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও ভিপি ছিলেন তিনি। এ ছাড়া ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সাবেক সভাপতি এবং ডেন্টাল সার্জনস ফোরাম, যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তার সম্পৃক্ততা। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউটের আজীবন সদস্য। রোটারি ইন্টারন্যাশনালের সাবেক ডেপুটি গভর্নর এবং ইউনিটি ক্লাব বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। যশোরে বেড়ে ওঠা ডা. আবদুল্লাহ আল মামুনের কর্মজীবন বিস্তৃত হয়েছে রাজধানীসহ জাতীয় পর্যায়ে। চিকিৎসা, শিক্ষকতা ও পেশাজীবী সংগঠনে দায়িত্ব পালনের পাশাপাশি জন্মভূমির সঙ্গে সম্পর্ক অটুট রাখাকে গুরুত্ব দেন তিনি। ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, যশোর তার জন্ম ও বেড়ে ওঠার জায়গা। এই মাটির সঙ্গে তার আত্মিক সম্পর্ক। কর্মজীবনের প্রয়োজনে ঢাকায় থাকলেও মন থেকে কখনো যশোরকে দূরে সরিয়ে রাখেননি। যশোরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে দন্ত চিকিৎসা, শিক্ষকতা ও পেশাজীবী সংগঠনে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তার জন্য গর্ব ও সম্মানের। নিজ জেলার মানুষের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা তাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। ব্যক্তিগত সাফল্যের চেয়ে মানুষের জন্য কাজ করতে পারার আনন্দ অনেক বড় বলে মনে করেন তিনি। দন্ত চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে নেওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাই তার অন্যতম লক্ষ্য। জীবনের প্রতিটি পর্যায়ে দেশ ও জন্মভূমি যশোরের মানুষের জন্য সাধ্যমতো কাজ করে যেতে চান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)